রাতে গরম পানি খাওয়ার উপকারিতা - গরম পানি খাওয়ার ক্ষতিকর দিক? বিস্তারিত জেনে নিন?

আজকে আমরা জানবো যে শরীর ফিট ও সতেজ রাখার জন্য রাতে গরম পানি খাওয়ার উপকারিতা কি কি হয়ে থাকে। ও তার সাথে সাথে এটাও জানবো যে গরম পানি খাওয়ার ক্ষতিকর দিক গুলো কি কি হয়ে থাকে। আসুন জানি?

ভূমিকাঃ

ছেলে হোক কিংবা মেয়ে সবাই তার শরীর ফিট ও সতেজ রাখতে চাই তার জন্য অনেক কিছু খেয়ে বা পান করে থাকেন। কিন্তু চাইলে ঘরে বসেই শরীর ফিট ও সতেজ রাখতে পারেন। যেমন রাতে গরম পানি খাওয়ার উপকারিতা অনেক আছে আমাদের শরীরের জন্য। পানি খেলে আমাদের শরীর ও শরীরের অঙ্গ ভাল থাকে।

তাই আসুন জেনে রাখি যে, আমাদের শরীর ফিট ও সতেজ রাখার জন্য রাতে গরম পানি খাওয়ার উপকারিতা হুলো কি কি হয়ে থাকে। ও তার সাথে সাথে এটাও জানুন যে গরম পানি খাওয়ার ক্ষতিকর দিক কি কি হয়ে থাকে আমাদের শরীরে। নিম্নে বিস্তারিত............?

রাতে গরম পানি খাওয়ার উপকারিতাঃ

রাতে গরম পানি খাওয়ার কিছু ভালো উপকারিতা আছে, যদি নিয়ম মেনে খাওয়া যায়। তাহলে আমাদের শরীরের জন্য খুবই ভাল। রাতে ঘুমানোর আগে গরম পানি খেলে হজম প্রতিক্রিয়া ভালো হয়। দিনের খাবার সহজে হজম হতে সাহায্য করে এবং গ্যাস বা পেট ফাঁপা কমাতে সাহায্য পারে।

এছাড়া গরম পানি শরীরকে রিল্যাক্স করে, ফলে ঘুম ভালো হয়। যারা অনিদ্রায় ভোগেন, তাদের জন্য এটি উপকারী হতে পারে। গরম পানি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে এবং রক্ত চলাচল কিছুটা বাড়ায়, এতে আমাদর শরীর হালকা লাগে। গরম পানি খাওয়ার সময় মনে রাখবেন পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

গরম পানি খাওয়ার ক্ষতিকর দিকঃ

গরম পানি খাওয়ার উপকারিতা থাকলেও অতিরিক্ত বা ভুলভাবে খেলে কিছু ক্ষতিকর দিকও হতে পারে। খুব বেশি গরম পানি খেলে মুখ, গলা বা খাদ্যনালী পুড়ে যেতে পারে। এতে জ্বালা, ব্যথা এমনকি ক্ষতও হতে পারে বারবার বেশি গরম পানি খেলে পাকস্থলীর স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হতে পারে এবং হজমে অস্বস্তি তৈরি করতে পারে। খাদ্যনালীর টিস্যু পড়ে যেতে পারে ও আমাদের দাঁতের ভিতরে ক্ষতি হতে পারে।

তৃতীয়ত, অতিরিক্ত গরম পানি শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট করতে পারে শরীরের। ফলে মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে। পানি খাওয়ার তৃষ্ণা পুরোপুরি ভাবে মিটিয়ে ফেলতে পারে ফলে আমাদের শরীরের অস্বস্তি বাড়াতে পারে। তাই গরম পানি পরিমাণ খাওয়াই ভাল স্বাস্থ্যর জন্য।

গরম পানি খেলে কি গ্যাস হয়ঃ

গরম পানি খেলে সাধারণত মানুষের গ্যাস হয় না, বরং অনেক ক্ষেত্রে গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে মানুষের শরীরে। কুসুম গরম পানি পাকস্থলীর খাবার হজমে সাহায্য করে এবং পেটের ফাঁপা ভাব কমাতে পারে। গরম পানি খেলে পেটের অন্ত্রের মাত্রা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে খাবারের মাত্রা ও পেত পরিষ্কার রাখে।

যদি কেউ অতিরিক্ত গরম পানি বা খুব বেশি পরিমাণে পানি পান করেন, তাহলে পেটে অস্বস্তি, পেটের লারিতে সমস্যা, ফাঁপা ভাব বা হালকা গ্যাসের মতো অনুভূতি হতে পারে। তাই পানি খাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে খাবেন।

লবণ দিয়ে গরম পানি খেলে কি হয়ঃ

লবণ দিয়ে গরম পানি খাওয়ার কিছু উপকারিতা থাকলেও সবসময় বা বেশি খাওয়া ঠিক নয়। কুসুম গরম লবণ পানি খেলে গলা ব্যথা ও কাশি কমাতে সাহায্য করে। এটি গলার জীবাণু কিছুটা কমায় এবং আরাম দেয়।

গরম পানি খেলে হজমে সাহায্য করে ও পেট পরিষ্কার করে। গরম পানিতে হালকা লবণ মিশিয়ে খেলে শরীরের ইলেট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে ও টক্সিন দূর করতে সাহায্য করে। গরম লবণ পানি দিয়ে কুলি করলে মুখ ও দাঁতের স্বাস্থ্য ভালো থাকে এবং মুখের জীবাণু কমে।

কিন্তু বেশি লবণ পানি খেলে রক্তচাপ (হাই প্রেসার) বাড়তে পারে। প্রতিদিন বেশি খেলে শরীরে লবণের ভারসাম্য নষ্ট হতে পারে ও কিডনির ওপর চাপ পড়তে পারে। তাই একদিনে যতটুকু পানি খাওয়ার নিয়ম ততটুকু খাবেন।

রাতে গরম পানিতে লেবু খাওয়ার উপকারিতাঃ

রাতে কুসুম গরম পানিতে লেবু খাওয়ার কিছু ভালো উপকারিতা আছে, যদি পরিমিতভাবে খাওয়া হয়। তাহলে এটি হজম ভালো করতে সাহায্য করে। লেবুর প্রাকৃতিক এসিড খাবার ভাঙতে সাহায্য করে, ফলে গ্যাস ও পেট ফাঁপা কমে। সারাদিনের কাজ শেষ করার পর রাতে এটি শরীরকে রিল্যাক্স করে এবং ঘুমে সহায়তা করতে পারে। হালকা গরম পানি শরীরকে শান্ত রাখে। লেবুতে থাকা ভিটামিন C শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সতেজ রাখে।

এর সাথে সাথে এটি শরীরের টক্সিন বের করতে সহায়তা করে এবং লিভারকে সুস্থ্য রাখতে সাহায্য করতে পারে। গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করা হজমশক্তি বাড়িয়ে তুলতে ও শরীর হাইড্রেটেড রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে অত্যন্ত কার্যকর হিসাবে কাজ করে।

সকালে কখন গরম লেবু পানি খাওয়া উচিতঃ

সকালে গরম লেবু পানি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো ঘুম থেকে উঠে খালি পেটে, অর্থাৎ নাশতা করার ১৫–৩০ মিনিট আগে। এই সময় কুসুম গরম পানিতে অল্প লেবুর রস মিশিয়ে খেলে হজম প্রক্রিয়া সক্রিয় হয়, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীরকে সতেজ করে। এটি দিনের শুরুতে শরীরের পানি শূন্যতা দূর করে ও শরীরকে কিছুটা রিল্যাক্স ফিল দেয়।

তবে খুব বেশি লেবু দেওয়া উচিত নয় এবং যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা হালকা করে বা খাওয়ার পর খাওয়াই ভালো স্বাস্থ্যর জন্য।

রাতে গরম পানি খেলে কি ওজন কমেঃ

রাতে গরম পানি খেলে সরাসরি ওজন কমে না, তবে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কুসুম গরম পানি হজম প্রক্রিয়া ভালো করতে সাহায্য করে, ফলে খাবার সহজে হজম হয় এবং শরীরে অতিরিক্ত চর্বি জমার প্রবণতা কিছুটা কমিয়ে দেয়। এছাড়া এটি শরীরকে রিল্যাক্স করে ও ঘুম ভালো হতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।

অনেক সময় রাতে গরম পানি খেলে অপ্রয়োজনীয় খাওয়ার ইচ্ছাও কমে যায়। তবে শুধু গরম পানি খেয়ে ওজন কমানো সম্ভব  এর জন্য সুষম খাবার, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি।

লেখকের মক্তব্যঃ

আসা করি যে আপনি বুঝতে পেরেছেন শরীর সঠিক রাখার জন্য রাতে গরম পানি খাওয়ার উপকারিতা কি। ও তার সাথে সাথে এটাও জানলেন যে গরম পানি খাওয়ার ক্ষতিকর দিক গুলো কি কি হয়ে থাকে।

প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষর সাথে।

আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন............... www.stylishsm.com



( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url